৪ বার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়?
মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর ৩ ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাত ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ঘটে যাওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। মধ্যরাতের পরে ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পণ রেকর্ড করা হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য মতে, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে দেশের কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকাসহ চট্টগ্রামেও ভূকম্পন অনুভূত হয়।
মিয়ানমারের ভূমিকম্পের মাত্র এক মিনিট পরই বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় প্রবল ভূকম্পন অনুভূত হয়।
রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।..