শিরোনাম

South east bank ad

মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিথিলতা নয়

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন   |   পুলিশ

মাদক কারবারি-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে শিথিলতা নয়
মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িত ব্যক্তির পরিচয় বা অবস্থান যাই হোক, ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন কমিশনার।

তিনি বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।
স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে অপরাধের কারণ চিহ্নিত করার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এজন্য বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার নির্দেশনাও দেন তিনি।

সভায় ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।
BBS cable ad