শিরোনাম

South east bank ad

রাতে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর ওসিকে মৃত ঘোষণা

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন   |   পুলিশ

রাতে অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর ওসিকে মৃত ঘোষণা
বাগেরহাটের রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। বুধবার (৭ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রামপাল থেকে দ্রুত তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পুলিশ লাইনসে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পরে বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে শেখ রাজীব আল রশিদ স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।.
BBS cable ad