শিরোনাম

South east bank ad

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন   |   সরকার

মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

 
মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুরের পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক খায়রুল আনাম।
 

সোমবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রেষণে তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে, মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদই বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান থাকছেন।
 
এর আগে গত ২ সেপ্টেম্বর তাকে চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার সেই আদেশটি বাতিল করা হয়েছে।
BBS cable ad

সরকার এর আরও খবর: