শিরোনাম

South east bank ad

আজ জানা যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন   |   নির্বাচন কমিশন

আজ জানা যাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়।

সভার আলোচ্যসূচিতে রয়েছে, স্থানীয় সরকার পরিষদের নির্বাচন বিষয়ে আলোচনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।

এছাড়া সভায় পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনগুলোর অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত দেওয়া হবে।

জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে।

তিনি বলেন, ‘আগামী সোমবার আমাদের কমিশন সভা রয়েছে। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করে তা ঘোষণা করবো, নির্বাচনটি কয় স্লটে হবে এবং কবে কবে হবে।’

তিনি আরও বলেন, ‘ইউপি নির্বাচনের তফশিল নির্বাচন কমিশন থেকে ঘোষণা করা হবে না। তফশিল ঘোষণা করবেন মাঠ পর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা। কমিশন শুধু নির্বাচনের স্লটগুলো বলে দেবে। আমরা শুরুতে যা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই সব স্লট শেষ হয়ে যাবে।
BBS cable ad

নির্বাচন কমিশন এর আরও খবর: