শিরোনাম

South east bank ad

ইউপি নির্বাচনে সিসি ক্যামেরা, কঠোর হবে আচরণবিধি

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন   |   নির্বাচন কমিশন

ইউপি নির্বাচনে সিসি ক্যামেরা, কঠোর হবে আচরণবিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, প্রত্যেক ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের শরীরে সংযুক্ত করা ক্যামেরাও থাকবে। এতে নির্বাচনে সহিংসতা বা অনিয়মের ঘটনা ঘটলে তা রেকর্ডে থাকবে।

তিনি বলেন, আচরণবিধি আমরা কঠোরভাবে বাস্তবায়নের চেষ্টা করব। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সিইসি।

তিনি জানান, ভোটকেন্দ্র, ভোটার তালিকা, নির্বাচনী কর্মকর্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে। ভোটার তালিকা হালনাগাদের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় রাখা হয়েছে।
আরো পড়ুন
জগন্নাথপুরে সংঘর্ষে আহত যুবকের হাসপাতালে মৃত্যু, আটক ৪

জগন্নাথপুরে সংঘর্ষে আহত যুবকের হাসপাতালে মৃত্যু, আটক ৪
 

সিইসি বলেন, আইনগতভাবে মেয়াদোত্তীর্ণ এবং আদালতের নির্দেশনার আওতায় থাকা ইউনিয়ন পরিষদগুলো বিবেচনায় নিয়ে প্রতি ধাপে প্রায় ৮০০ থেকে ১ হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ইউপি নির্বাচনে সহিংসতাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও প্রাণহানির ঘটনা বেশি ঘটে। এ কারণে আচরণবিধি বাস্তবায়নে কমিশনের ক্ষমতা বাড়ানো হয়েছে এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হবে।

নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে কমিশনের প্রস্তুতি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আরো পড়ুন
ঢাকায় আরো একটি ই-পারিবারিক আদালত চালু হচ্ছে কাল

ঢাকায় আরো একটি ই-পারিবারিক আদালত চালু হচ্ছে কাল
 

আমরা দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ হিসেবে মানুষের আস্থা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সিইসি।

তিনি বলেন, ২০২৪ সালের নভেম্বরের শেষ দিকে দায়িত্ব গ্রহণের পর দ্রুত মূল্যায়নে দেখা যায়, নির্বাচন কমিশন এবং সামগ্রিক নির্বাচনব্যবস্থার ওপর মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল।
BBS cable ad