শিরোনাম

South east bank ad

শিগগিরই গঠিত হচ্ছে নিম্নতম মজুরি বোর্ড

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন   |   মন্ত্রী

শিগগিরই গঠিত হচ্ছে নিম্নতম মজুরি বোর্ড
শ্রমিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পেলেই দ্রুত নিম্নতম মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক, মালিক ও সরকারপক্ষের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মালিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ড গঠন করা হবে।

শ্রম অসন্তোষ প্রসঙ্গে তিনি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের মজুরি পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি না করে কারখানার অভ্যন্তরে আলোচনা করে সমস্যা সমাধানের অনুরোধ করেন।

সভায় শ্রমিক নেতারা বকেয়া মজুরি পরিশোধ, মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়ে আলোচনা করেন। বিজিএমইএ ও বিকেএমইএর প্রতিনিধিরাও শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

BBS cable ad