South east bank ad

ঢাকায় ২৪ ঘণ্টায় আটক ৫১৭

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ঢাকায় ২৪ ঘণ্টায় আটক ৫১৭
রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পুলিশের মিরপুর বিভাগেই সবচেয়ে বেশি আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। এই সময়ে ৫১টি মামলা করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


অভিযানে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন উত্তরা বিভাগ ৪১ জন, গোয়েন্দা বিভাগ ৩ ও এসআরইউ কর্তৃক ১ জনকে আটক করে।
BBS cable ad