নতুন বিমানবন্দরে ১০০ কিলোমিটারে নিষেধাজ্ঞা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। চুক্তির আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে জাপানি প্রতিষ্ঠানগুলো।
তবে এই চুক্তির একটি শর্ত ঘিরে তৈরি হয়েছে আলোচনা। শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। নতুন বিমানবন্দর নির্মাণ বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা অবশ্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালন ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে ফ্লাইট বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে তৃতীয় টার্মিনাল। সরকারের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বেসরকারি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম।
এতে রয়েছে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কম্পানি, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।
চুক্তি অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে জাপানি অপারেটর। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। অর্থাৎ এককালীন অর্থের পরিমাণ প্রকল্প ব্যয়ের মাত্র ০.৪৫ শতাংশ।
রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রেও রয়েছে কয়েকটি ধাপ।