শিরোনাম

South east bank ad

সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ সিলেটে গ্রেফতার ৪

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন   |   দেশ

সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ সিলেটে গ্রেফতার ৪
সিলেট নগরের জিন্দাবাজার এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেলে গভীর রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ও আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, তাঁর ভাই আবদু শুক্কুর, হোসেন কমিশনার এবং আমিনুর রহমান রয়েছেন বলে জানা গেছে।

বিশ্বস্ত সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিলেন। এ উদ্দেশ্যেই তাঁরা ওই হোটেলে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মধ্যরাতে পুলিশের এ অভিযানে তাঁদের গ্রেপ্তারের ঘটনায় সিলেটে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে বা কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, পুলিশ তাঁদের নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে।
BBS cable ad

দেশ এর আরও খবর: