মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৫
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ও গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার গোড়াই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) রাতে গোড়াই হাইওয়ে থানার আনুমানিক দুই শ গজ দূরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও গোড়াই ফ্লাইওভারের নিচে পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন
ধুনটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তাররা হলেন—টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান (২০) এবং ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) ও সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাকি অন্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গ্রেপ্তাররা মির্জাপুর উপজেলার বাসিন্দা না হয়েও পার্শ্ববর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের কথায় এই নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে করা হয়। ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের পুলিশ বাদী হয়ে মামলা হয়েছে।
শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।