নুপুরের মৃত্যুর খবর গুজব, হাসপাতালে চিকিৎসাধীন
সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তিনি মারা যাননি, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং শঙ্কামুক্ত।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে নুপুরের পরিবারের বরাত দিয়ে এ তথ্য জানায় ডিএমপি।
পরিবারের সদস্যরা চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, নুপুরের শারীরিক অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।
এর আগে বুধবার দুপুরে নুপুরকে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি। পাশাপাশি কোনো তথ্য শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তা যাচাই করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


