South east bank ad

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৬, মামলা ৪৫
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি জানায়, সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪১, ওয়ারীতে ৮৯, মতিঝিলে ৭১, তেজগাঁওয়ে ৭৩, মিরপুরে ১৫০, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি চাপাতি, একটি দা, তিনটি ককটেল, বিস্ফোরিত বোমার দুটি অংশ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪৯৯ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি সিএনজি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

BBS cable ad