South east bank ad

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন   |   বিজিবি

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
 গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

BBS cable ad