South east bank ad

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন   |   র‍্যাব

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

সূত্র জানায়, এসআরবি-১-এর একটি দল বারিধারার রোড-৯, বাসা নম্বর ১৩ থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি সূত্র।
BBS cable ad