শিরোনাম

South east bank ad

৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী

 প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ওই দিন শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।
সফরে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি একটি বড় অবকাঠামো প্রকল্পের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।

আরো পড়ুন
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের জেলা যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের জেলা যুগ্ম সম্পাদক গ্রেপ্তার
 

প্রতিমন্ত্রী আরো জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও শুরু করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ওই দিন প্রকল্পের উদ্বোধনী ফলকও উন্মোচন করবেন তিনি।
আরো পড়ুন
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
 

মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ।
BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: