South east bank ad

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন   |   দেশ

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াতকে (মুন) আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ধানমন্ডি ২৭ নম্বর শাখাওয়াতকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচাই-বাছাই চলছে।
BBS cable ad