জামুকার ডিজি হলেন মোস্তফা জামান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামানকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালক (ডিজি) নিয়োগ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) তাকে প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপর আদেশে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলামকে ভূমি আপিল বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।


