শিরোনাম

South east bank ad

ডিএমপিতে দুই অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপিতে দুই অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ পদায়ন করা হয়।

আদেশ অনুযায়ী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদারকে অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 
BBS cable ad