শিরোনাম

South east bank ad

২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

২ নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু
 ঢাকা-পাবনা রেলপথে চলাচল শুরু করতে যাওয়া ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’ নামের দুটি নতুন আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল আটটা থেকে অনলাইনে এসব টিকিট কেনা যাচ্ছে। প্রথম দফায় ২০, ২১ ও ২২ নভেম্বরের ভ্রমণের টিকিট সংগ্রহ করা যাবে।
 

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকার সাধারণ টিকিটের দাম রাখা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন মাধ্যম ‘সহজ’-এর সার্ভিস চার্জ বাবদ অতিরিক্ত ২০ টাকা যোগ হয়ে মোট মূল্য পড়ছে ৪৪৫ টাকা।

এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানান, ১২ নভেম্বর সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত নিয়ম অনুযায়ী যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে নতুন এই দুই আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধনী ও বিশেষ যাত্রার টিকিট অনলাইনে নয়, পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। বিশেষ ওই যাত্রায় ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে বিরতি দেবে।
BBS cable ad