শিরোনাম

South east bank ad

দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন   |   মেয়র

দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

দীর্ঘ ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২২ জুলাই) রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৭ বছরে ছাত্রদলের অনেক নেতাকর্মী নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের শিকার হয়েছেন। তাদের অবদান জাতির স্মরণে রাখা উচিত। তিনি জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল নেতাকর্মীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধনের মাধ্যমে তাঁর স্মৃতি সংরক্ষিত হবে।

তিনি আরও বলেন, ছাত্রদল নিয়মিত বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


BBS cable ad

মেয়র এর আরও খবর: