শিরোনাম

South east bank ad

জলাবদ্ধতা কমাতে ডিএনসিসির উদ্যোগ

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন   |   মেয়র

জলাবদ্ধতা কমাতে ডিএনসিসির উদ্যোগ

সোমবার (১৩ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ভবিষ্যতে লেকপাড়ের রাস্তার ভাঙন রোধ এবং বৃষ্টির পানি যাতে সড়কে না জমে, সে লক্ষ্যে রাজউক, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।

আজ বিকেলে গুলশান-২-এর ১০৪ নম্বর সড়কে মানারাত বিশ্ববিদ্যালয়ের সামনে লেকপাড়ের ভাঙন ও জলাবদ্ধতা এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নাগরিক সচেতনতা বাড়ানো গেলে রাজধানীতে জলাবদ্ধতা অনেকাংশে কমানো সম্ভব। তিনি নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা না ফেলা এবং ড্রেন পরিষ্কার রাখতে সহযোগিতার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার না করলে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমাধান সম্ভব নয়। তাই নগরকে বাসযোগ্য রাখতে খাল দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি এবং এ কাজে সাংবাদিক ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

প্রশাসক জানান, মুসলিম বাজার খালসহ কয়েকটি খাল ও ড্রেন পরিষ্কার করার ফলে রাজধানীর কিছু এলাকায় মশার উপদ্রব কমেছে। এছাড়া বিভিন্ন সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে পানি যাতে না জমে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পরে তিনি খিলক্ষেতের নামাপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের স্থান পরিদর্শন করে নামাপাড়া খাল সংস্কারের নির্দেশনা দেন।

BBS cable ad

মেয়র এর আরও খবর: