শিরোনাম

South east bank ad

নবীজির আদর্শ অনুসরণেই বিশ্বে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব: ডিএসসিসি প্রশাসক

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন   |   মেয়র

নবীজির আদর্শ অনুসরণেই বিশ্বে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর চাঁন কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল উপলক্ষে আহলা দরবার শরীফ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, মহানবী (সা.)-এর আগমন সারা বিশ্বের জন্য সুসংবাদ। তাঁর প্রদর্শিত পথ অনুসরণ করেই পৃথিবীতে শান্তি, মানবতা ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব।

দেশের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের অনিয়ম ও উদাসীনতার কারণে তৈরি এসব সংকট রাতারাতি সমাধান সম্ভব নয়।

পুরান ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, নাজুক ও ক্ষতিগ্রস্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ সমস্যা তৈরি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে সাময়িক পদক্ষেপের পরিবর্তে পানি বুড়িগঙ্গায় নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখলের কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।

পুরান ঢাকাকে সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা পরিষ্কারসহ ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতি ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক।





BBS cable ad