পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের
নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে পে ফিক্সেশন করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন বেতনকাঠামো কার্যকর হবে তাদের ক্ষেত্রে।
এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি কর্মচারীদের আদলে এমপিওভুক্তদেরও বেতন নির্ধারণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এ জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে।
গত ৯ নভেম্বর অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে নতুন বেতনকাঠামো কার্যকরের উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে এসব শিক্ষক-কর্মচারী ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে বেতন-ভাতা পাচ্ছেন। ২০২৬ সালের নতুন বেতন কাঠামো ঘোষিত হলেও তাঁদের জন্য এখনো প্রয়োজনীয় সরকারি নির্দেশনা জারি হয়নি। এ অবস্থায় নতুন স্কেল অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।