কামারের কাজ ভাগ করে নিলেন দুলু
শনিবার (১২ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট সদর উপজেলার প্রত্যন্ত একটি কামারপল্লী পরিদর্শন করে কামারদের সঙ্গে সময় কাটিয়েছেন। এ সময় তিনি তাদের জীবন-জীবিকা ও কর্মপরিবেশের খোঁজ নেন।
একপর্যায়ে নিজেই হাতে তুলে নেন হাতুড়ি। উত্তপ্ত লোহার ওপর আঘাত করে কামারের কঠিন শ্রমের অংশ ভাগ করে নেন তিনি। এ দৃশ্য স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।
পরিদর্শনকালে মন্ত্রী সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্য, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।


