শিরোনাম

South east bank ad

বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কুর্মিটোলা কর্তৃক "স্পেলিং বী ২০২৬" অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কুর্মিটোলা কর্তৃক "স্পেলিং বী ২০২৬" অনুষ্ঠিত


গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কু্র্মিটোলা এর কিন্ডারগার্টেন লেভেলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো "স্পেলিং বী ২০২৬" এর চূড়ান্ত প্রতিযোগিতা। বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী এর সম্মানিত চেয়ারপার্সন এবং বাফওয়ার সম্মানিত সভানেত্রী সালেহা খান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উক্ত প্রতিযোগিতা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। বি এ এফ শাহীন কলেজ ঢাকা ও কুর্মিটোলা এবং বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকা ও কুর্মিটোলা হতে সর্বমোট  ০৬ জন বিচারক সর্বমোট ১২ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা পরিচালনা করে চূড়ান্ত ধাপে ০৩ জন প্রতিযোগীর মধ্যে থেকে ২য় রানার আপ, ১ম রানার আপ এবং চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করেন। প্রতিযোগিতায় বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কুর্মিটোলা এর ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং পরিশেষে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় বাফওয়া, আঞ্চলিক বাফওয়া এ কে খন্দকার এর সভানেত্রী সহ সকল সদস্য, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী কুর্মিটোলা এর ম্যানেজিং কমিটির চেয়ারম‍্যান, ঘাঁটির সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: