শিরোনাম

South east bank ad

'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন

 প্রকাশ: ২৮ মে ২০২৩, ১০:১৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন
অদ্য ২৮.০৫.২০২৩ খ্রি. তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, ভোলা কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিক -ই-লাহী চৌধুরী

আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ভোলা সদর।

এছাড়া বক্তব্য রাখেন জনাব রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আছাদুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি জনাব মোহাম্মদ ইব্রাহীম খলীল ।

 এসময় উপস্হিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: