কৃষকদের অধিকার ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে শেরপুরে সার ডিলার এবং বিএডিসি বাফার গোডাউন এর কার্যক্রম পরিদর্শন
গতকাল ০১৪/০৯/২০২৬ খ্রি. তারিখে নকলা উপজেলায় কৃষকদের দোরগোড়ায় সময়মতো ও সঠিক মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সার ডিলার সরেজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। পরিদর্শনকালে তিনি ডিলারদের স্টক রেজিস্টার, সারের বর্তমান মজুত এবং নির্ধারিত সরকারি মূল্যে সার বিক্রির বিষয়টি নিবিড়ভাবে যাচাই করেন। এ সময় জেলা প্রশাসক বিক্রয় রশিদ থেকে নম্বর নিয়ে কৃষকদের ফোন করে সারের ক্রয়মূল্য সম্পর্কে নিশ্চিত হন। উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, নকলা, মো: জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ । এ সাথে তিনানী বাজার বিএডিসি সারের গোডাউন ও পরিদর্শন করে মজুদ এর খোজ নেন।পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা ও ডিলারদের নির্দেশনা দেওয়া হয় যাতে কোনোভাবেই সারের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কোনো কৃষক যেন হয়রানির শিকার না হন।


