শিরোনাম

South east bank ad

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর  ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত


আজ, ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ (মহারশী)-এ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
সভায় সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক ও বিজ্ঞ  জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য (শেরপুর-৩), জনাব মাহমুদুল হক রুবেল, সংসদ সদস্য (শেরপুর-২) জনাব মো: ফাহিম চৌধুরী, সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩১৫) মিজ সানসিলা জেবরিন, পুলিশ সুপার, শেরপুর, জনাব এ কে এম জহিরুল ইসলাম, প্রশাসক, জেলা পরিষদ, শেরপুর, জনাব এ বি এম মামুনুর রশিদ পলাশ, উপপরিচালক, স্থানীয় সরকার, সিভিল সার্জন,  অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপপরিচালক, এনএসআই, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, সভাপতি, প্রেসক্লাব, জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধে অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, মোবাইল কোর্ট কার্যক্রম আরও জোরদার করা এবং জনগণের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে মন্ত্রী মহোদয় শেরপুর জেলায় আগমন করলে জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে বরন করে নেন। এর সাথে পুলিশ সুপার এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখা এবং অন্যান্য  সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রী মহোদয় মত বিনিময় করেন। এরপর জেলার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: