South east bank ad

তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ
প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  জনাব মোঃ সাইফুর রহমান এর উদ্যোগে মোঃ ইয়াসিন আরাফাত শান্তর হাতে একটি কম্পিউটার ও প্রিন্টার সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়।

মোঃ ইয়াসিন আরাফাত শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলছেন। তবে পিতার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকটের কারণে তাঁর ক্রিকেট চর্চা ও জীবিকা নির্বাহ উভয় ক্ষেত্রেই নানা প্রতিকূলতার সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসকের এই সহায়তার মাধ্যমে শান্ত কম্পিউটার ও ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করে নিজের কর্মসংস্থান সৃষ্টি ও পরিবারের ভরণ-পোষণে সহায়তা করার পাশাপাশি ক্রিকেট ক্যারিয়ারও এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন।

সহায়তা গ্রহণকালে মোঃ ইয়াসিন আরাফাত শান্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসন, ময়মনসিংহের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রতিভার বিকাশ ও মানুষের স্বাবলম্বিতা অর্জনে জেলা প্রশাসন, ময়মনসিংহ  এর মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: