শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সকাল ১১:০০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক সদর উপজেলার পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের জন্য প্রদেয় মিড-ডে মিলের গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এরপর জেলা প্রশাসক পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন শেষে তিনি পঞ্চসার ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন এবং সাধারণ জনগণের জন্য সরকারি সেবাসমূহ দ্রুততম সময়ে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: