শিরোনাম

South east bank ad

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর  ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) সরকারের বিশেষ অনুদান তহবিল, খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর  ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম, এমপি।

খুলনা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত  এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল; পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার, জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী; খুলনা প্রেসক্লাবের সভাপতি, শিক্ষার্থী- অভিভাবক ও গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীকে নগদ চেকসহ সাইকেল, ব্যাগ, ল্যাপটপ, সেলাই মেশিন, দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী ও শিক্ষা উপকরণসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: