South east bank ad

পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন


আজ আজ ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. বরগুনা জেলার সদর উপজেলাধীন পোটকাখালী আশ্রয়ণ কেন্দ্রে পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটি  উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

এ সময় সিভিল সার্জন, বরগুনা; নির্বাহী প্রকৌশলী, এলজিইডি; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ;  উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর;  জেলা মৎস্য কর্মকর্তা; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার; উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মিজা তাছলিমা আক্তার তার বক্তব্যে জানান, আশ্রয়ণ কেন্দ্রের শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। নতুন ভবনটি নির্মাণের ফলে শিশুরা আরও নিরাপদ পরিবেশে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারবে মর্মে তিনি আশা ব্যক্ত করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: