বরগুনায় জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা অনুষ্ঠিত
বরগুনায় পরিবেশ সুরক্ষা ও বন সম্পদের টেকসই উন্নয়নে "জেলা পরিবেশ ও বন উন্নয়ন সভা" অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১১:৩০ টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের "সুবর্ণজয়ন্তী" সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ, বরগুনা যৌথভাবে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
উক্ত সভায় বরগুনা জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, বনায়ন কার্যক্রম জোরদারকরণ এবং উপকূলীয় অঞ্চলের বন সম্পদ রক্ষায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, পুলিশ বিভাগ, পরিবেশ বিভাগ, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক পরিবেশ ও বন রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সরকারি উদ্যোগগুলোর সফল বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


