শিরোনাম

South east bank ad

রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন   |   মন্ত্রী

রূপপুর থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহের বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্মাণকাজ ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রকাশ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন। এ সময় রোসাটমের মহাপরিচালক প্রকল্পে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে ফকির মাহবুব আনাম ও অ্যালেক্সি লিখাচেভের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় হয়। বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: