শিরোনাম

South east bank ad

দেশে সারের সংকট নেই, মনিটরিং জোরদারের নির্দেশ

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন   |   মন্ত্রী

দেশে সারের সংকট নেই, মনিটরিং জোরদারের নির্দেশ

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের মধ্যে সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে।

রবিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে হবে। বিতরণে কোনো অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে ধাপে ধাপে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। মাদককে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ উল্লেখ করে তিনি মাদক নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী প্রয়োজনে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন করে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার নির্দেশ দেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা এবং কৃষি উপকরণ বিশেষ করে সারের সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: