শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় ।

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় ।
আজ ১৩/০৯/২০২৬ তারিখ জেলা প্রশাসক, টাঙ্গাইল-এর সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় । 

সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল। সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, টাঙ্গাইল; সিভিল সার্জন, টাঙ্গাইলসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । 

সভায় মাদক নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন, অবৈধ বালু উত্তোলন রোধ, পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: