টাঙ্গাইল জেলা পরিদর্শন করেন ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা
আজ ১৫/০৯/২০২৬ তারিখে টাঙ্গাইল জেলা পরিদর্শন করেন ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা।
পরিদর্শনকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং টাঙ্গাইল জেলায় কর্মরত জেলা প্রশাসনের সকল কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সদর ; সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়, সদর ; পৌর ভূমি অফিস, সন্তোষ ; টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন এবং উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিভাগীয় কমিশনার, ঢাকা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন । তিনি টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে বেশ কিছু সময় অতিবাহিত করেন। এছাড়াও টাঙ্গাইল সদরের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ,বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভাগীয় কমিশনার, ঢাকা।
মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল কর্তৃক আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন তিনি এবং মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিভাগীয় কমিশনার, ঢাকা।


