শিরোনাম

South east bank ad

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জনাব সোহানা নাসরিন, সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কিশোরগঞ্জ।

সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ জালাল উদ্দীন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদসহ জেলার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং কমিটির সদস্যগণ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহর এলাকায় চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা এবং সড়কের দুরবস্থাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: