শিরোনাম

South east bank ad

জেলা প্রশাসন, কক্সবাজার এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নজরুলজয়ন্তী ১৪৩০

 প্রকাশ: ২৬ মে ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

জেলা প্রশাসন, কক্সবাজার এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নজরুলজয়ন্তী ১৪৩০
১১ জ্যৈষ্ঠ,১৪৩০ বঙ্গাব্দ। সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, প্রেমের কবি, বিদ্রোহের কবি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তাঁর লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তাঁর কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।

'অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ' প্রতিপাদ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৪ তম জন্মবার্ষিকীতে নজরুলসৃষ্ট গান, কবিতা, নৃত্য ও কথামালা নিয়ে জেলা প্রশাসন, কক্সবাজার এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নজরুলজয়ন্তী ১৪৩০।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: