ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক সভা
আজ ২৪/৫/২০২৩ হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে অনলাইন ভূমিসেবা বিষয়ক "সচেতনতামূলক সভা" অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব আয়েশা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: রফিকুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব আসমা বিনতে রফিক, পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দ মঈনুল হকসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান বলেন বর্তমানে বিভিন্ন ভূমিসেবা যেমন নামজারী আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান ইত্যাদি অনলাইনে পাওয়া যাচ্ছে। তিনি তার বক্তব্যে উপস্থিত সেবাপ্রার্থীগণকে সেবাগ্রহণে সচেতন হতে এবং নিজেদের প্রাপ্য সেবা গ্রহণে উৎসাহিত করেন।


