শিরোনাম

South east bank ad

কেরানীগঞ্জে মাটি চুরির দায়ে ৭ জনকে অর্থদণ্ড

 প্রকাশ: ১৩ মে ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

কেরানীগঞ্জে মাটি চুরির দায়ে ৭ জনকে অর্থদণ্ড
ঢাকার কেরানীগঞ্জে মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ জনকে আটক করে দুই লাখ তিন হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩ টি ট্রাক জব্দ করা হয়। বুধবার (১০ মে) দুপুরে এই অর্থদণ্ড দেন কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট আমেনা মারজান

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. আলমগীর (২২), মো. সোহেল শেখ (৩০), মনির হোসেন (৪০), তিতাস (২১), মো. শাখাওয়াত হোসেন (২০), মো. রাজু (১৯) ও মো. মাসুম (১৯) বলে জানা গেছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় শিং খালের খননকৃত মাটি চুরি করে অবৈধভাবে বিক্রির অপরাধে ৭ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মাটি আনা নেওয়ার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। ভবিষ্যতে কেউ ধরনের অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: