শিরোনাম

South east bank ad

ঢাকা জেলা প্রশাসকের ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

 প্রকাশ: ১০ মে ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ঢাকা জেলা প্রশাসকের  ভূমি অফিস ও আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন
 ০৯ মে ২০২৩ রোজ মঙ্গলবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,  ঢাকা জনাব মোহাম্মদ মমিনুর রহমান ধামরাই উপজেলার   উপজেলা ভূমি অফিস, দেপাশাই উত্তরপাড়া আশ্রয়ণ প্রকল্প,  দক্ষিণ দেপাশাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়  পরিদর্শন করেন। 

এসময় সরকারি খাস জমি পুনরুদ্ধার করে উপজেলা প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত দেপাশাই নয়াপাড়া খেলার মাঠ উদ্বোধন করেন।

দেপাশাই উত্তরপাড়া আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে ফলজ বৃক্ষ,  সবজী বীজ ও সার বিতরণ করেন।

পরিদর্শন শেষে ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সকল পর্যায়ের জনপ্রতিনিধ,  সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের  সাথে মতবিনিময় সভা  করেন।

জেলা প্রশাসক,  ঢাকা সরকারি প্রতিষ্ঠানসমূহে  সেবার মান বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।  জেলা প্রশাসক, ঢাকা ধামরাই উপজেলার অবকাঠামো ও বিদ্যমান অন্যান্য সমস্যা সমাধানে জেলা প্রশাসনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: