শিরোনাম

South east bank ad

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের অভিযান পরিচালনা

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৩:২৪ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জে মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের অভিযান পরিচালনা
মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলায় গতকাল শনিবার ৯ অক্টোবর একযোগে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় প্রায় ১৩ লাখ ২০ হাজার মিটার অবৈধ জাল, কয়েকটি মাছ ধরার ভেসেল এবং নৌকা ও ইলিশ মাছ আটক করা হয় এবং বিনষ্ট করা হয়। 

জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে  মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, পুলিশ বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়েছে। 

জনসচেতনতায় জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: