শিরোনাম

South east bank ad

সুনামগঞ্জের তাহিরপুরে আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২১ উপলক্ষে সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৫:৪০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

সুনামগঞ্জের তাহিরপুরে আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২১ উপলক্ষে সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে আজ সকাল সাড়ে ৯টায় তাহিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২১ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময়ে মো. মিজানুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; করুনা সিন্দু চৌধুরী বাবুল, চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা পরিষদ, তাহিরপুর, সুনামগঞ্জ; মো. রায়হান কবির, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুর, সুনামগঞ্জ; মো. আলাউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), তাহিরপুর, সুনামগঞ্জ; তাহিরপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, রাজনৈতিক নেতারা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ তাহিরপুর শাখার, সভাপতি ও সাধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতারা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: