মুন্সীগঞ্জে শহর ও উপজেলায় একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন, খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উল্লেখবিহীন খাবার বিক্রি, লাইসেন্স ছাড়া রেস্টুরেন্ট পরিচালনা ইত্যাদির বিরুদ্ধে শহর ও সব উপজেলায় গতকাল একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আইন অমান্য করে এধরনের অপরাধ সংঘটনের জন্য দোষীদের জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জে জনস্বার্থে জেলা প্রশাসন এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


