রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষ্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের বিষয়ে সভা
রাজবাড়ীতে গতকাল বুধবার ১৫ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ বিকাল ৪টায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (৩য় পর্যায়) গৃহ নির্মাণের বিষয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সব বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে কর্মকর্তারা, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত/ এলজিইডি), জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী অফিসাররা, সহকারী কমিশনার (ভূমি)-গণসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেন।


