শিরোনাম

South east bank ad

মাধবপুরে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা

 প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:২২ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

মাধবপুরে জেলা প্রশাসনের অভিযান পরিচালনা

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর)  অবৈধ বালু উত্তোলনের গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের খাটুড়া নামক স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যাক্তিগণ পালিয়ে যায়। 

পরবর্তীকালে, ঘটনাস্থলসমূহে অভিযান চালিয়ে সর্বমোট ০২ (দুই) টি ড্রেজার মেশিন ও প্রায় দেড় কি.মি. সুদীর্ঘ ড্রেজার পাইপসহ বালু উত্তোলনের আনুষঙ্গিক যন্ত্রাংশ পাওয়া যায় যা উপস্থিত সকলের সামনে অকার্যকর করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: