শিরোনাম

South east bank ad

বন্যা ও করোনায় কর্মহীন মানুষের মধ্যে ত্রান বিতরণ

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

বন্যা ও করোনায় কর্মহীন মানুষের মধ্যে ত্রান বিতরণ
সিরাজগঞ্জে বন্যা ও করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দু:স্থ দুই শাতাধিক পরিবাবের মধ্যে ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি লবন ও ২ কেজি তেল বিতরণ করেন জেলা প্রশাসক ড.ফারুক আহম্মেদ।

গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে Commercial Bank Of Ceylon PLC -এর অর্থায়নে ব্যুরো বাংলাদেশের সহায়তায় এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। 
এসময় জেলা প্রশাসক বলেন, বন্যা ও নদী ভাঙ্গন কবলিত অসহায় মানুষের মধ্যে আমরা শুরু থেকেই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। সারকারের সঙ্গে বেসরকারি সংস্থাগুলো এগিয়ে আসলে আরও ভালো হবে। কোন একটা মানুষকে অনাহারে থাকতে হবেনা আমার কাছে পর্যাপ্ত ত্রান মজুত রয়েছে।



ত্রান বিতরন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক সাইদুর রহমান রিপন, আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মাহবুবুর রহমান শিপন, সিরাজগঞ্জ অঞ্চল ব্যবস্থাপক মো. শেখবুল আমিন, এলাকা ব্যবস্থাপক অহিদুল ইসলাম, শাহীন আহম্মেদ, মমতাজুল হক, ইমদাদুল রহমান ও এফএনবির সাধারণ সম্পাকদ আনোয়ার হোসেন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: