শিরোনাম

South east bank ad

নিজ কর্তব্য পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের নির্দেশ: বরগুনা জেলা প্রশাসক

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:২০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নিজ কর্তব্য পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের নির্দেশ: বরগুনা জেলা প্রশাসক

এম.এস রিয়াদ, (বরগুনা):

বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান সোমবার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদ, ছোটবগী ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন।

এ সময় তিনি কড়ইবাড়িয়া ইউনিয়নের জেলা মৎস্য অফিস কর্তৃক বাস্তবায়িত জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পসহ স্থানীয় মৎস্য উদ্যোক্তাগণের মৎস্য প্রদর্শনী পরিদর্শন, বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন। 

এছাড়াও পরিদর্শন শেষে বাল্যবিবাহ নিরোধকল্পে তিনি অভিভাবকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে স্কুলছাত্রীদের পিতা/মাতার নিকট গবাদিপশু, টিন ও চেক হস্তান্তর করেন। 

স্থানীয় সুশীল সমাজ এবং সাধারণ মানুষের সাথে কথা বলে বিভিন্ন সমস্যা সমাধানের সুব্যবস্থা গ্রহন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার, তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাক হাবিবুর রহমান সকলকে তাদের দায়িত্ব ও কর্তব্য প্রতিপালনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের নির্দেশ দেন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: